শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাকিস্তান জমিয়তের শতবর্ষী সম্মেলন শুরু; অংশ নিয়েছেন বাংলাদেশ জমিয়তের ৩ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 3 people, people smiling, people standing and flower

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান (এফ) এর উদ্যোগে শতবার্ষিকী সম্মেলন আজ জুমার পর শরু হয়েছে। সম্মেলনে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেন পবিত্র কাবা শরিফের ইমাম শায়েখ সালেহ বিন ইবরাহিম।

তিন দিনব্যাপী সম্মেলন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত হয়েছেন।

জুমার খুতবায় কাবা শরিফের ইমাম শায়েখ সালেহ বিন ইবরাহিম বলেন, ইসলাম শান্তি-নিরাপ্ততা ও ভালোবাসার শিক্ষা দেয়। আল্লাহ ও রাসুল সা. এর শিক্ষায় এটিই গুরুত্বপূর্ণ। দীনের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করে সে কখনো সফল হবে না। মুসলমানদের মতানৈক্য তৈরি করা উচিত নয়।

তিনি আরও বলেন, এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং কুরআন ও রাসুলকে সফলতার পথ হিসেবে পাঠিয়েছেন। তিনি উলামায়ে কেরামকে সঠিক দীনের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বিশেষ গুরুত্বারোপ করেন।

Image may contain: 2 people, flower

সম্মেলনে মসজিদুল হারামের সম্মানিত ইমাম শায়খ সালেহ বিন ইবরাহিম ছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ আরশাদ মাদানী, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানি, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল ক্বাসিম নোমানী, মাওলানা যুলফিকার নক্বশবন্দী ও সায়্যিদ মাহমুদ মাদানীর উপস্থিত থাকার কথা রয়েছে।

Image may contain: one or more people, people sitting, table and outdoor

এদিকে সম্মেলন অংশ নিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিন নেতা গত ২ এপ্রিল পাকিস্তানে পৌঁছেছেন। তারা হলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,  সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সূত্র: ডেইলি পাকিস্তান

জোটে ৬০ আসন চাইবে জমিয়ত

দেওবন্দে জমিয়তের সর্বধর্মীয় ঐক্য সম্মেলন

‘ইলমি যোগ্যতা অর্জনের পাশাপাশি ছাত্র জমিয়তের কাজকে বেগবান কর’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ