সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রশ্ন ফাঁস; শিক্ষিকার দুই বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর লালমাটিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিফাত জেসমিন নূর নামের এক শিক্ষিকাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজনের নাম মেহেদী হাসান।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দু'জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী।

লালমাটিয়া কলেজ কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। এসময় পরীক্ষাকেন্দ্র সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসানকে আটক করে সাদা পোশাকের পুলিশ।

এসময় ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনের ফেসবুকে সমাধান করছিলেন তারা। মেহেদী হাসানের মোবাইল থেকে ‘আর জে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে।

ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দু'জনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। পরে তাদের মোহাম্মদপুর থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানোর কথা বলেন তিনি।

ফাঁসির আগে মায়ের সঙ্গে কথা বলতে চান মুফতি হান্নান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ