সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কওমি স্বীকৃতি: নতুন হুদাইবিয়ার সন্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাহমুদ হাসান সিরাজী
প্রিন্সিপাল, মাদরাসা ওসমান ইবনে আফফান রা.

আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। অবশেষে আমরা আমাদের অধিকার আদায় করলাম। আমরা আমাদের স্বীকৃতি অর্জন করলাম।

এটা আমাদের অধিকার ছিল। এটা আমাদের প্রাপ্য ছিল। এর জন্য আমাদের মুরুব্বীদের নির্দেশে আমরা আন্দোলন করেছিলাম। মাঠে ময়দানে মুরুব্বীদের সাথে আমরা অবস্থান গ্রহণ করে ছিলাম। মুরুব্বীরা ছিলেন আমাদের রাহবার। আমরা ছিলাম তাদের পথ চলার অনুসারী।

ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে মুরুব্বীদের ত্যাগ ও কোরবানির কথা আমরা ভুলে যাই নি। মুরুব্বীরা যা করেছেন তা ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই করেছেন। এ ব্যাপারে তারা অনেক দূরদর্শীতার পরিচয় দিয়েছেন। তাদের বিচক্ষণতার বিষয়টি জাতি উপলব্দি করতে পেরেছে।

স্বীকৃতি এটা দীর্ঘ আন্দোলনের ফসল। স্বীূকৃতির ব্যাপারে আমাদের মাঝে কোনো মতবিরোধ ছিল না। স্বীকৃতি হোক এটা আমাদের সকলেরই চাওয়া ছিল।

তবে আমাদের অনেক ওলামায়ে কেরাম যেহেতু কোনা না কোনো ভাবে বি এন পি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, বরং কেউ কেউ তো ক্ষমতারও অংশিদার ছিলেন তাই তারা মনে করতে পারেন স্বীকৃতির এই পক্রিয়াটা বি এন পির হাত দিয়ে আসলে হয়তো আমরা ভবিষ্যৎ সম্ভাব্য অনেক ক্ষতি থেকে বেচে থাকতে পারতাম। কারণ আমরা অনেকে বিএনপিকে নিজেদের সমমনা মনে করে থাকি। আর এ মনে করার পেছনে অনেক যৌক্তিকতাও রয়েছে।

পক্ষান্তরে সামগ্রিক ভাবে আওয়ামী লীগ অনেকটা রাম আর বাম নির্ভর হওয়াতে তাদের অনেকেই ইসলামবিদ্বেষী ভূমিকায় আবির্ভূত হয়। ইচ্ছা ও অনিচ্ছায় তাদের দ্বারা মোটা দাগে ইসলামের কিছুটা ক্ষতি হয়ে যায়। কিছু কিছু জায়গায় তাদের কারো কারো হাত আলেম ওলামাদের রক্তে রঞ্জিত হয়ে যায়। ফলে পরিস্থিতির কারণে তারা অনেকের ইসলাম ও মুসলমানদের ইস্যুতে আস্থাহীন হয়ে পড়েন। এখানে তারা আস্থাহীন হয়ে পড়াটা অযৌক্তিক ও নয়। অনেক যুক্তিই রয়েছে।

এরপরও স্বীকৃতি ইস্যুতে আমাদের বিচক্ষণ, দূরদর্শী ও চিন্তাশীল ওলামায়ে কেরাম যে সব শর্ত জুড়ে দিয়েছেন তাতে আপাতত ভয়ের তেমন কিছু দেখছি না।

তাছাড়া বাহ্যিকভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন তা সত্যিই বিরল। তিনি নিজে নতজানু হয়ে, দোয়ার সময় হজরতের মাইক ঠিক করে দিয়ে ও আরো নানান সেব