মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন, ৩২ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি করে এই সমমান দেওয়া হলো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সমমান দেওয়ার লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি (পদাধিকার বলে) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

কমিটিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) পাঁচজন, গোপালগঞ্জের বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার দুজন, চট্টগ্রামের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার দুজন, সিলেটের আযাদ দ্বীনি এদারা বোর্ডের দুজন, উত্তরবঙ্গের তানজিমুল মাদারিসিল কওমিয়ার দুজন এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুজনকে কমিটিতে সদস্য করা হবে।

এসব সদস্য পদে পদাধিকারবলে ওইসব সংগঠনের মহাসচিব অথবা বোর্ড মনোনয়ন দেবে বলেও আদেশে বলা হয়েছে।

কমিটির চেয়ারম্যান ইচ্ছা করলে যে কোনো সংখ্যক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে আদেশে বলা হয়েছে, এই সংখ্যা ১৫ জনের বেশি হবে না।

জানা গেছে, কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী তার পদাধিকার বলে ১৫ জন সদস্য যোগ করে কমিটিকে ৩২ সদস্যে উন্নীত করেছেন।

এ কমিটি সনদবিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। কমিটির নিবন্ধিত মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমমান বলে বিবেচিত হবে। এ কমিটির অধীনে ও তত্ত্বাবধানে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিটি সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সময় নির্ধারণ, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল ও সনদ তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়গুলো অবহিত করবে কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কমিটি সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বেোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে।

এ কমিটির দ্বারা নিবন্ধিত মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান বিবেচিত হবে।

এ কমিটির অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাওরায়ে হাদিসের সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সময় নির্ধারণ, অভিন্ন প্রশ্নপত্র পণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল ও সনদ তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য এক বা একাধিক উপ কমিটি গঠন করতে পারবে। এ কমিটি  শিক্ষা মন্ত্রণালয়কে উল্লেখিত বিষয় অবগত করবে।

এ কমিটি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবে।এর আগে গত মঙ্গলবার রাতে গণভবনে কওমি মাদরাসার আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকে এই স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রজ্ঞাপনের পিডিএফ কপি দেখতে ক্লিক করুন  প্রজ্ঞাপন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ