বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যমজ ভাই-বোন যখন স্বামী-স্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেখানে হার মানবে সিনেমার গল্প। কলেজে পরিচয় তারপর বিয়ে। এক সময় জানা গেল তারা আপন ভাই বো। এমনকি তারা ছিল যমজ। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে।

কলেজ পরিচয়ের সুত্র ধরে তারা বিয়ে করেন। কিন্তু সন্তান ধারণে ক্ষেত্রে সমস্যা হওয়ায় তারা যখন গেল চিকিৎসকের কাছে, তখনসেখানেই জানা গেল তারা আসলে যমজ ভাই-বোন।

ডিএনএ পরীক্ষা করা ওই চিকিৎসক জানিয়েছেন, ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় ওই দম্পতির বাবা-মায়ের মৃত্যু হয়। কেউই অনাথ শিশুদের দায়িত্ব নিতে রাজি না হওয়ায় সরকার তাদের দায়িত্ব নেয়। এরপর দুটি পরিবার তাদের দত্তক নেয়। কোন পরিবারকেই জানানো হয়নি, ওই দুই শিশু যমজ। পরবর্তীতে কলেজজীবনে তাদের পরিচয় হয়। এরপর বিয়ে। কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই কারণেই তাঁরা চিকিৎসকের শারণাপন্ন হয়। এরপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই ঘটনার কথা।

ওই দম্পতি জানিয়েছেন, জন্ম তারিখ এক হওয়ায় অনেকেই তাঁদের নিয়ে মজা করতেন। কিন্তু কোনদিন ভাবতেও পারেননি, তাঁরা যমজ ভাই-বোন। প্রথমে চিকিৎসকের কথা বিশ্বাস হয়নি। কিন্তু পরে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখে বিশ্বাস হয়। সুত্র: অনলাইন।

[এরদোয়ানের জয়; প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রের যাচ্ছে তুরস্ক]

[পৃথক সংস্থার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা ও সনদ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ