বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাঘ রান্না করে খেলো গ্রামবাসী, ছবি ফেসবুকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকাশ্যে বাঘ জবাই করে খেল ভারতের নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামবাসী। এমনকি বাঘ জবাই করে কেটে দৃশ্য আপলোড করা হয় ফেসবুকে।

খোদ রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে এমন সময় এই ঘটনা হতবাক করেছে প্রাণী বিশেষজ্ঞদের।

ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে।

দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে।

এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, গত বছর নাগাল্যান্ডে রয়্যাল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়্যাল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার।

উল্লেখ্য রয়্যাল বেঙ্গল টাইগার  বাংলাদেশের জাতীয় পশু।

[ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না; যোগি আদিত্যনাথ]

[ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!]

[বাদশাহ ফয়সালকে যেভাবে হত্যা করা হয়]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ