শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

১৩ মে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস নামে এক ভবিষ্যৎ বক্তা দাবি করেছেন আগামী ১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। উত্তর কোরিয়া, সিরিয়া ও আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে উত্তেজনা চলছে সে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এ বক্তব্য।

এক ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন নাকি হোরাসিও। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই ভবিষ্যৎ বক্তা।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতোই এবার তিনি দাবি করেছেন, খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের জন্যই।

অন্যদিকে, উত্তর কোরিয়াও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এমন একটা টানাপড়েনের আবহের মধ্যে হোরাসিওর বার্তা শোরগোল ফেলে দিয়েছে। তার দাবি, সিরিয়াকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেটা নাকি শুরু হবে একটা ‘মিথ্যা তথ্য’কে কেন্দ্র করেই!

হোরাসিওর ভাষ্যমতে, সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে ক্ষমতাশালী দেশগুলি লড়াইয়ে মাতবে। সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া। এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে।

ফেসবুক ব্যবহারে কিছু ইসলামি নির্দেশনা

ধর্ষণে বিশ্বের শীর্ষ দশ দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ