সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

জাতিসংঘের নারী অধিকার কমিশনের সদস্যপদ লাভ করেছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসংঘের নারী অধিকার কমিশনে সদস্যপদ লাভ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অতি সংরক্ষণশীল এই দেশটি নারী অধিকার কমিশনের সদস্যপদ লাভ করায় সংস্থাগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 জাতিসংঘের তথ্য অনুয়ায়ী, বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের মানদণ্ড তুলে ধরতে জাতিসংঘের একটি প্যানেল কাজ করে থাকে। বর্তমানে সৌদি আরব সেই প্যানেলের ৪৫ দেশের একটি নির্বাচিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কমপক্ষে পাঁচটি দেশ গোপন ভোটের মাধ্যমে সৌদির জন্য চার বছরের জন্য কমিশন গঠন করেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সাবেক প্রশাসক হেলেন ক্লার্ক এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এ পদক্ষেপকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ

ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ

টুইটারে নির্বাচন সম্পর্কে জানতে চাইলে ক্লার্ক বলেন, ‘যারা নারীদর পরিবর্তনের জন্য কাজ করছেন তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। সবই পরিবর্তন হয়, একটু ধীরে ধীরে এই আর কি।’

গত মার্চে সৌদি আরব প্রথমবারের মতো নারী কাউন্সিলের একটি অনুষ্ঠান আয়োজন করে। পরে ওই অনুষ্ঠানের একটি একটি ছবিও প্রকাশ করে আয়োজকরা। নারীদের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে ১৩ জন পুরুষকে দেখা গেলেও সেখানে কোনো নারীকে দেখা যায়নি। ওই সময় আয়োজকরা জানান, নারীরা ওই অনুষ্ঠানে ছিল; তবে পৃথক ঘরে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ