শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রধান বিচারপতিকে নিয়ে প্রকাশ্যে আর কোনো কথা বলবেন না আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,  প্রধান বিচারপতিকে নিয়ে প্রকাশ্যে আর কোনো কথা বলবেন না।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান আইনমন্ত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন, কোনো সরকারই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। কিছু আমলা সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব তৈরিতে ভূমিকা রেখেছেন।

প্রধান বিচারপতির সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, কোনো প্রধান বিচারপতিই প্রকাশ্যে এত কথা বলেন না। বর্তমান প্রধান বিচারপতির কোনো সমস্যা থাকলে, সেটা আলোচনা করে সরকারকে জানাতে পারেন। এরপর আরেক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, তিনি কথা বলতে চান না। কিন্তু বাধ্য হয়েই তাঁকে এসব কথা বলতে হচ্ছে।

গতকাল রাতে বগুড়ায় প্রধান বিচারপতি বলেন, সরকারের একটি মহল শুধু বিচার বিভাগের ওপরই হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, সুপ্রিম কোর্টের ওপরও খবরদারি করতে চাইছেন। এর একদিন পর সচিবালয়ে প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে যে, মাননীয় প্রধান বিচারপতি যে বক্তব্য রেখেছেন, আমি সেই সম্বন্ধে কোনো কথাই বলব না। আর যেসব বক্তব্য উনি দিয়েছেন, সেটার ব্যাপারে আপনারা, গণমাধ্যম সেটা বিচার করবেন, দেখবেন। আমার যদি কিছু বলতে হয়, তাহলে মাননীয় প্রধান বিচারপতির সামনে গিয়েই আমি বলব।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ