শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাত্র ৭ মাসে পুরো কুরআন মুখস্থ করল ১২ বছরের কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাদিল সাইয়্যিদ ১২ বছরের এক কিশোরী।বসবাস জর্ডানে। মাত্র ৭ মাসে পবিত্র কুরআনে কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন।  তার এমন কীর্তি নিয়ে জর্দানের পত্রিকায় প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন।

হাদিল সাইয়্যিদ আল সিদাভির ঘটনা সবাইকে বিস্মিত করছে। ইতোমধ্যেই সে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

হাদিল সাইয়্যিদ জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা নামক একটি মাদরাসার ছাত্রী।  সে নিজের দৃঢ় চেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

কুরআন হেফজের ব্যাপারে হাদিলের মন্তব্য হলো, ‘আমি যখন আবিদাজানা মাদরাসায় ভর্তি হয়ে পড়তে যাই, তখন মাত্র ৩ পারা কুরআন আমার মুখস্থ ছিল।  কিন্তু সেখানকার শিক্ষকদের উৎসাহের ফলে স্বল্প সময়ের মধ্যে পুরো কুরআন হেফজ করতে সক্ষম হই।  আমি আসলে জানি না, কীভাবে কী হয়েছে।  শুধু এতটুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি, কুরআন মুখস্থ করতে আনন্দ পেয়েছি।  আমি আনন্দে আনন্দে মুখস্থ করেছি।

জর্ডানের এ কিশোরী হাফেজের ইচ্ছা ভবিষ্যতে কোরআনের শিক্ষক ও গবেষক হওয়ার।

উল্লেখ্য, এর পূর্বে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইল নামের এক কিশোর সম্পূর্ণ কুরআন হেফজ করে সে দেশের সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি অর্জন করেছেন।  হাদিলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস সিদ্ধান্ত নিবে খুব দ্রুত।

হাফেজ যাকারিয়া; বারবার শুনতে ইচ্ছে করে যে তেলাওয়াত

জর্ডানে হাফেজা লিমার সাফল্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ