শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবেই প্রথম বিদেশ সফর করছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন তিনি।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি মাসের শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বৈঠক অনুষ্ঠিত হবে। এর একদিন পরেই রয়েছে বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। এ দুটি সম্মেলনে যোগ দেওয়ার আগেই সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ওই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ট্রাম্পের সৌদি সফরের মূল আলোচ্যসূচি হবে ‘সহনশীলতা’ ও ‘বোঝা ভাগ করা’। এ ছাড়া ইরান ও ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করার বিষয়েও এ সফরে আলোচনা হবে।

গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্পের মুখপাত্র জানিয়েছিলেন, অচিরেই সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন প্রেসিডেন্ট। তবে প্রথম বিদেশ সফর যে সৌদিকে দিয়েই শুরু হবে, তা তখন জানানো হয়নি।

ট্রাম্প-আব্বাস বৈঠক: ফিলিস্তিন সমস্যা সমাধানের আশা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ