মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈশ্বরগঞ্জে মসজিদের ইমামকে কোপাল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী এক দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।

সোমবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইমাম মোস্তাফিজুরের বাড়ি দিনাজপুরে। ইমাম মোস্তাফিজুর রহমান আহমদিয়া সম্প্রদায়ের বলে জানা গেছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে ইমাম মোস্তাফিজুর মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে যখম করে। পরে আশপাশের লোকজন এসে হামলাকারী একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি আরও জানান, ইমাম মোস্তাফিজুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

ইমাম অপহরণ: টাকা না দিলে মেরে ফেলার হুমকি

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কার্যকরি ১০ ‍উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ