শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সংঘাতময় শীর্ষ ১০ দেশের ৮টিই মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) বিশ্বের সবচেয়ে সংঘাতময় দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে থাকা ১০টি দেশের অন্তত আটটিই মুসলিম দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে যুদ্ধ বা  সরাসরি সংঘাতে প্রাণহানিতে শীর্ষে রয়েছে সিরিয়া। দেশটিতে গত এক বছরে ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ার পরই বিশ্বের সবচেয়ে বড় ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে মেক্সিকোকে অভিহিত করা হয়েছে। দেশটিতে মাদকবিরোধী ‘যুদ্ধে’ মারা গেছে ২৩ হাজার মানুষ। যার বেশিরভাগই নির্দোষ ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা ছিল না।

তালিকায় থাকা ১০টি দেশের মধ্যে থাকা দেশগুলো হচ্ছে- সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, তুরস্ক, নাইজেরিয়া, সুদান, দক্ষিণ সুদান ও নাইজেরিয়া। শীর্ষ সংঘাতপূর্ণ দেশের তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ইরাক ও আফগানিস্তানে গত বছর সংঘাতে মারা গেছেন যথাক্রমে ১৭ হাজার ও ১৬ হাজার মানুষ।

ধর্ষণে বিশ্বের শীর্ষ দশ দেশ

অস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষে যারা

পঞ্চম স্থানে থাকা ইয়েমেনে জাতিগত সংঘাতে মারা গেছেন ৭ হাজার। সোমালিয়ায় মারা গেছে সাড়ে তিন হাজার। সপ্তম স্থানে থাকা তুরস্কে সংঘাতে মারা গেছেন তিন হাজার মানুষ।

নবম ও দশম স্থানে থাকা দক্ষিণ সুদান ও নাইজেরিয়ায় প্রাণ হারিয়েছেন যথাক্রমে ৩ হাজার ৯০ ও ৩ হাজার।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সংঘাতে প্রাণহানির সংখ্যা আগের বছরের তুলনায় ২০১৬ সালে কিছুটা কম ছিল। গত বছর ১ লাখ ৫৭ হাজার মানুষ সংঘাতে মারা গেছে, যা আগের বছরের চেয়ে ১০ হাজার কম। আর ২০১৪ সালে প্রাণহানি হয়েছিল ১ লাখ ৮০ হাজার।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ