শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

পরবর্তী প্রজন্ম দরিদ্র বাংলাদেশকে মিউজিয়ামে দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার যোগ্য নেতৃত্বে আমরা আজ বদলে দিয়েছি দেশকে। আমাদের পরবর্তী প্রজন্ম দরিদ্র বাংলাদেশকে মিউজিয়ামে দেখবে।

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ফটো গ্যালারি উদ্বোধন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি বার বার বলেছি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ। এখানে অপরাধ করে কেউ পার পাবে না। রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা শিগগিরই গ্রেপ্তার হবে আমি আগেই জানিয়েছিলাম। ঠিকই সিলেট থেকে ওই ঘটনায় দায়ের করা মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এককথায় কোনো আসামি অন্যায় করে ছাড় পাবে না। "

এ ছাড়া ওই মামলার অপর আসামিদেরও শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

রাজশাহীতে জঙ্গি আস্তানা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা জানেন ওই অভিযানে ফায়ার বিগ্রেডের একজন সদস্য মারার গেছেন। তবে সব বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। এদেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হলে সবাইকে ঐকবদ্ধ হতে হবে। আপনারা বাড়ির ভাড়াটিয়াদের সব তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আপনার সন্তান কোন পথে চলছে সেদিকে লক্ষ্য রাখুন। তাহলেই এ দেশ থেকে জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে। "

বর্তমানে দেশে জঙ্গিদের কর্মকাণ্ড  অনেকাংশেই নিয়ন্ত্রণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশ নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বলেও জানান মন্ত্রী।

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ