শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

পাক সিনেটর মাওলানা হায়দারির গাড়িতে হামলা: নিহত ২৫, আহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সিনেটের ডেপুটি চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারির গাড়ি বহরে আজ (শুক্রবার) শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাওলানা হায়দারিও আছেন। তবে খুবই সামান্য আঘাত পেয়েছেন তিনি।

বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়। জুম্মার নামাজ শেষে একটি মসজিদ অতিক্রম করার সময়ে জমিয়তে উলেমা ইসলাম-ফজল বা জেইউআই-এফ) নেতার গাড়ি বহরকে লক্ষ্য এ হামলা চালানো হয়।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মাসতুংয়ের সরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, তারা ২০ লাশ গ্রহণ করেছেন।

এদিকে  মাসতুং’য়ের পুলিশ সূত্র থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারী মাওলানা হায়দারির গাড়ি বহরে হামলা করেছিল।

অবশ্য পুলিশে আরেক সূত্র বলেছে, বিস্ফোরণে প্রকৃতি তাৎক্ষণিক ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। আত্মঘাতী নাকি পেতে রাখা বোমা দিয়ে হামলা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। অবশ্য হামলার সময়ে মাওলানা হায়দারি গাড়িতে ছিলেন না এবং তিনি খুবই সামান্য আঘাত পেয়েছেন।

মাওলানা হায়দারি একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আঘাত পেলেও নিরাপদে আছি।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ