শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জুলাই মাসে ভারতে রাষ্ট্রপতি পদে নির্বাচন শুরু হবে। এ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। ভারতের আগামী রাষ্ট্রপতি কে হতে পারেন- সেই নিয়ে নানা নাম উঠে এসেছে রাজনৈতিক মহলে।

এবারে সেই পদেই এবারে উঠে এলো মহাত্মা গান্ধীর পৌত্র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

এ বিষয়ে বুধবার গোপালকৃষ্ণ গান্ধী বলেন, তিনি এ বিষয়ে ইতোমধ্যেই কথা বলেছেন৷ তবে এ কথোপকথন খুবই প্রাথমিক পর্যায়ে হয়েছে৷ এর থেকে বেশি কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়৷ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একাধিকবার গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বৈঠক করেন৷

ইতোমধ্যেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে নিয়োগের ক্ষেত্রে উঠে এসেছে বেশ কিছু নাম৷ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীনে ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের হয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন, আরএসএস প্রধান মোহন ভাগবত, ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নামও উঠে এসেছে। পাশাপাশি লোকসভার প্রাক্তন স্পিকার মীরা নায়ারের নাম উঠে আসছে তালিকায়।

তালাকে হস্তক্ষেপ করবে না ভারতের আদালত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ