সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের স্বর্ণজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক সলিডারিটি গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে দেশের জন্য গৌরবোজ্জ্বল কীর্তি গড়েন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

গেমসের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে এই গৌরব এনে দিয়েছেন এই দুই শুটার।

আবদুল্লাহ হেল বাকী ও সৈয়দা আতকিয়া ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের ওমর-সীমানুর জুটি। চলতি বছরের শুরুতে দিল্লিতে শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়েছিল। বাকু থেকে এই ইভেন্টেই এল বাংলাদেশের সাফল্য।

এর আগে শনিবার গেমসে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন রাব্বি হাসান মুন্না। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা পদক জয় করেছেন তিনি। বাকু শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জয় করেন রাব্বি। ২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন।

রমজানে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বিশেষ প্রশিক্ষণ কোর্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ