বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাঁচ মিনিটে চার্জ হবে স্মার্ট ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চার্জ অভিযোগ নেই এমন স্মার্ট ফোন ব্যবহারকারী হয়তো খুঁজে পাওয়া যাবে না। স্মার্ট  ফোনের চার্জ সমস্যার সমাধানে আসছে নতুন প্রযুক্তি। মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করার নতুন প্রযুক্তি ২০১৮ সাল নাগাদ বাজারে আসতে পারে বরে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে ইসরায়েলের স্টোরডট নামের একটি প্রতিষ্ঠান আমেরিকার লাস ভেগাসে এক প্রযুক্তি মেলায় এ ধরণের প্রযুক্তি তুলে ধরেছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন আগামী বছরের মধ্যে পাঁচ মিনিটে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি ক্রেতাদের হাতে পৌঁছে যাবে।

তবে এ ধরণের প্রযুক্তি নিয়ে সন্দেহ পোষণ করছেন প্রযুক্তি বিশ্লেষক বেন উড।

তবে ইসরায়েলের প্রতিষ্ঠানটি বলছে তাদের তৈরি করা ব্যাটারি অন্য সাধারণ ব্যাটারির মতো নয়।

প্রথমদিকে তারা যেসব ব্যাটারি প্রস্তুত করেছিলেন তখন সেটি স্মার্ট ফোনের সাধারণ ব্যাটারির চেয়ে কিছুটা মোটা ছিল। কিন্তু এখন আর সেরকম নেই।

স্ত্রীর জন্য স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা বৈধ নয়: সৌদি মুফতি

‘বর্তমানে হেফজ শিক্ষকদের মধ্যে মোবাইল আসক্তি প্রচুর, যা ছাত্রদের ক্ষতি করছে’

পাঁচ মিনিটে মোবাইল ফোন চার্জ করার জন্য ব্যাটারি বাজারে আনার জন্য এখন তারা পুরোপুরি প্রস্তুত।

এ ব্যাটারি পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছিল এশিয়ার দুটি ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। এখন বাজারজাত করার জন্য তারা বড় আকারের উৎপাদনে যাবে।

এ ধরনের ব্যাটারি যদি সত্যিই বাজারে আসে তাহলে সেটি এক যুগান্তাকরী ঘটনা হবে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষক বেন উড। তিনি মনে করেন, এর ঝুঁকিও থাকতে পারে।

কোন ব্যাটারি যদি অধিক মাত্রায় তাপ উৎপাদন করে তাহলে সেটি ব্যাটারির কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তার আশংকা।

পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান গবেষণা করছে কিভাবে দ্রুত মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করা যায়।

গত নভেম্বরে কোয়ালকম নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে, তার এমন একটি ব্যাটারি তৈরি করেছে যেটি দিয়ে স্মার্ট ফোন পাঁচ মিনিট চার্জ দিলে সেটি পাঁচ ঘন্টা পর্যন্ত চলবে।

সূত্র : বিবিসি

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ