শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

পাঠ্যপুস্তকে নতুন ছয় সংশোধনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অবশেষে পাঠ্যপুস্তকে ছয়টি সংশোধনী অনুমোদন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে এর সবগুলোই প্রাথমিক স্তরের পাঁচটি বইয়ে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, প্রাথমিকের বইয়ের শুধু মৌলিক ভুলের সংশোধনী দিয়েছেন তারা, মাধ্যমিকের বইয়ে ‘মৌলিক কোনো ভুল পাওয়া যায়নি।’
প্রাথমিকের যেসব ভুলের সংশোধনী দেয়া হয়েছে, সেগুলো হলো তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’–এর ৬৮ পৃষ্ঠায় কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’কবিতাটি রয়েছে। সংশোধনীপত্রে পুরো কবিতাটি সংশোধন করে দেয়া হয়েছে। এতে তথ্যসূত্রও উল্লেখ করা হয়েছে। একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’বইয়ের ৫৮ পৃষ্ঠায় ‘সায়েরা বেগম’–এর নামটি সংশোধন করে ‘সায়েরা খাতুন’করা হয়েছে। একই শ্রেণির ইংরেজি ভার্সনের ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বইয়ের পেছনের কভারে ‘Heart’–এর স্থলে ‘Hurt’ করা হয়েছে। প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’–এর ৫৩ পৃষ্ঠায় ‘মৌ’–এর জায়গায় সংশোধন করে ‘মউ’করা হয়েছে।
এ ছাড়া পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’-এর তৃতীয় পৃষ্ঠায় ‘সমুদ’ বানান সংশোধন করে ‘সমুদ্র’, একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই’–এর দ্বিতীয় পৃষ্ঠায় ‘ঘোষনা’ বানান সংশোধন করে ‘ঘোষণা’ করা হয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ