সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হোয়াটসঅ্যাপের এই মেসেজটিতে কখনোই ক্লিক করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চারিদিকে এখন হ্যাকারদের হানা। হ্যাকাররা আপনার যেকোনও তথ্য চুরি করে ফেলছে অনায়াসেই। আর তাই নিয়েই এখন মেতে গোটা বিশ্ব। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ব্যক্তিগত কিংবা প্রয়োজনীয় যেকোনও তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

সম্প্রতি একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়াচ্ছে চারিদিকে। মেসেজটিতে একটি url দেওয়া হচ্ছে, নতুন হোয়াটসঅ্যাপ ইনস্টলের জন্য। url টি হল http://шһатѕарр.com/?colors । যেখানে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপটি আপনি নতুন রঙে পাবেন। মেসেজটি এমন- " I love the new colors for whatsapp http://шһатѕарр.com/?colors এই ভুয়া হোয়াটসঅ্যাপ মেসেজই দ্রুত ছড়াচ্ছে চারিদিকে।

কী হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে?

এই লিঙ্কটিতে ক্লিক করলেই হিউম্যান ভেরিফিকেশনের জন্য লিঙ্কটি আপনার কনট্যাক্ট গ্রুপে শেয়ার করতে হচ্ছে। আর এখান থেকেই জালিয়াতি শুরু। কনট্যাক্ট গ্রুপে লিঙ্কটি শেয়ার করার পরেই আপনাকে একটি adware apps ইনস্টল করতে হচ্ছে। এখানেই শেষ নয়। অ্যাপটি ইনস্টল করার পরই আপনাকে আরও একটি এক্সটেনশনে ক্লিক করার কথা বলা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে আপনার ফোনে থাকা যাবতীয় তথ্য চুরি হয়ে যেতে পারে। যদিও গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি মুছে দিয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজটি যেহেতু দাবানলের মতো ছড়াচ্ছে, তাই এমন মেসেজ থেকে খুব সাবধান।

ফেসবুকে অসতর্ক প্রেম, মেসেঞ্জারে নগ্ন ছবি, অতঃপর..