মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পবিত্র রমজান মাসজুড়ে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

শুক্রবার বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মেলা পুরো রমজান মাস জুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬২টি স্টল অংশগ্রহণ করছে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রয় করা হবে।

অন্যদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর চত্বরে শুক্রবার থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীভিত্তিক পোস্টার ও ক্যালিওগ্রাফী প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটি সারা রমযান মাসব্যাপী চলবে।

রকমারির ইসলামি বইমেলা শুরু, ৭০% পর্যন্ত ছাড়ে বই কেনার সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ