শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৫ বছরেও সন্ধান মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাঁচ বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। তারা হলো,  ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ বিভাগের এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ওয়ালিউল্লাহ।

নিখোঁজদের সন্ধান চেয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ এবং আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে নিখোঁজ আল মুকাদ্দাসের চাচা মো. আব্দুল হাই বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়াগামী হানিফ এন্টাপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে উঠেছিল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ। গাড়িটি ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও রাত ১টার দিকে সাভার (নবীনগর) র‌্যাব-৪ ক্যাম্পের সামনে পৌঁছালে র‌্যাব ও ডিবির পোশাকধারী ৮/১০ জন গাড়িতে উঠে নিজেদের পুলিশ ও র‌্যাব হিসেবে পরিচয় দিয়ে তাদের নামিয়ে নিয়ে যায়।

পরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে।

নিখোঁজ মো. ওয়ালিউল্লাহর ভাই খালিদ সাইফুল্লাহ বলেন, নিখোঁজদের খোঁজ না পাওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেও ৫ বছরে তাদের কোনও সন্ধান পাইনি।

এ বিষয়ে ২০১২ সালের ৬ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার দারুসসালাম ও আশুলিয়া থানায় পৃথক দুটি জিডি করা হয়। যার নং ৩১৭ ও ৫২৫। জিডি করার পরেও তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি।

তাই আমরা এখন নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ