সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে উপাচার্য নিয়োগের বিষয়টি জানা যায়।

ঢাকা বিশ্ববিদালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম প্রেষণে বাংলাদেশ ইউনিভারসিটি অব প্রফেসনালস (বিইউপি) উপ উপাচার্য ছিলেন।

নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ ও নীলদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ অভিনন্দন জানিয়েছেন।

নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ তার যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, খুব দ্রুত তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।

গত ৫ মে উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবীর ৪ বছর মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্য শূন্য হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি। মাত্র ২৫ দিনের মাথায় নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলো।