সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

১২ দিনেও খোঁজ নেই মাদরাসাছাত্র আরিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর খিলক্ষেত থেকে নয় বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ১২ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম মো. আকরাম হোসেন আরিফ।

গত ২৯ মে বিকালে আরিফ নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা আফরোজা বেগম খিলক্ষেত থানায় গত ৩০ মে সাধারণ ডায়েরি করেছেন।

আরিফ খিলক্ষেতের বাঁশতলায় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। হারিয়ে যাওয়ার সময়ে আরিফের পরনে ছিল নীল রংয়ের প্রিন্টের লুঙ্গি ও সাদা রংয়ের পাঞ্জাবি। তার উচ্চতা আনুমানিক চার ফুট, হালকা পাতলা গড়নের গায়ের রং শ্যামলা। সে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।

সাধারণ ডায়েরিতে আরিফের মায়ের ভাষ্য, তিনি তার পরিবারের সঙ্গে রাজধানীর খিলক্ষেতের বাঁশতলা ক-৭৯০/২ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। গত ২৯ মে তিনি তার ছেলেকে বাসায় রেখে খিলক্ষেতের বোর্ডগার্ড একটি পোশাকের কারখানায় কাজ করতে যান। পরে বিকালে এসে ছেলেকে বাসায় না পেয়ে বিভিন্নস্থানে খোঁজ করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হওয়ার পর আমরা বিভিন্ন থানায় ওই দিনই দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছিলাম। বার্তা নম্বর-৪৪। কোথাও শিশুটিকে পাওয়া গেলে আমাদের জানানো হবে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ