সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু ২৪ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আগামী  ২৪ আগস্ট শুরু হবে। ক্লাশ  শুরু হবে ১৫ অক্টোবর। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ মো. নোমান উর রশীদ,  সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, আইসিটি বিভাগের পরিচালক প্রমুখ।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ