সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

তালাক দেয়ার পরেও স্ত্রীর উপর নৃশংস নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচিশ দিন আগে আকলিমাকে (২৬) তালাক দিয়েছে স্বামী ফরিদ মিয়া। কিন্তু তালাক দিয়েও ক্ষ্যান্ত থাকেনি মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। নৃশংসতার মাত্রা ছাড়িয়ে কেটে নিয়েছে স্ত্রীর স্তন, ছুরি চালিয়েছে যৌনাঙ্গেও।

এমনই নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীর সবুজবাগ থানার মান্ডা বটতলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া। তিনি জানান, রবিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে নির্যাতিতা ওই নরীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আট বছর আগে আকলিমাকে বিয়ে করেন ফরিদ মিয়া। তারা পাঁচ বছরের সন্তান ফারজানাকে নিয়ে সংসার করেন সবুজবাগের মান্ডা বটতলা এলাকার একটি ভাড়া বাসায়। বটতলার জমিদার বাড়ির পাশে গফুরের বাসায় ভাড়া থাকা অবস্থাতেই গত ২৫ দিন আগে আকলিমাকে তালাক দেন ফরিদ মিয়া।

তালাকের পর ওই বাসাতেই থাকেন আকলিমা। আর মাদকাসক্ত স্বামী একই মালিকের পাশের অন্য একটি টিনসেড বাসা ভাড়া নিয়ে থাকেন।

রবিবার রাত সাড়ে ১০টারা দিকে প্রাক্তন স্বামী ফরিদ মিয়া ঘর থেকে আকলিমাকে টেনে-হিচড়ে পাশের বালুর মাঠে নিয়ে যায়। এরপর তার স্তন ও যৌনাঙ্গে ছুরি চালিয়ে গুরুতর জখম করে। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ