বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ২০ টির বেশি সিম নয়, বেশি হলেই বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বাধিক ২০টি সিম রাখা যাবে বলে।

২০টির মধ্যে পাঁচটি প্রিপেইড, বাকিগুলো পোস্টপেইড রাখা যাবে। তবে একটি এনআইডি দিয়ে এর বেশি সিম নিবন্ধন করা হলে তা বাতিল হয়ে যাবে।

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী নিবন্ধিত সিম যাচাই-বাছাইয়ের জন্য ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’ কার্যক্রমের উদ্বোধন করেন।

দিল্লিতে গুড়িয়ে দেয়া হলো মসজিদ, আতঙ্কে ঘর ছাড়ছে মুসলমান

সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, “একটি এনআইডির বিপরীতে কয়টি সিম আছে, তা যাচাই-বাছাইয়ের জন্য ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’-এর কার্যক্রম আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হবে। পরবর্তী ১৮ ঘণ্টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি সিম বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।”

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৩০ মে পর্যন্ত যেসব সিম নিবন্ধন হয়েছে, তার তথ্য মোবাইল কোম্পানিগুলোর কাছে রয়েছে। একটি এনআইডির বিপরীতে হয়তো গ্রামীণ ২০, বাংলালিংক ২০টি এভাবে অনেক সিম নিতে পারেন। আমাদের কাছে এমন তথ্য নেই, আসলে একটি এনআইডির বিপরীতে কে কয়টি সিম নিয়েছেন।’

যদি ২০টির বেশি হয়, সেগুলো বন্ধ করার জন্য গ্রাহককে নোটিশ দেওয়া হবে, মোবাইলে মেসেজ দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, “একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে যেকোনো অপারেটরের ২০টি সিম নিতে পারবেন। আশা করা যাচ্ছে, শুক্রবার বিকেলের দিকে যাচাই-বাছাই সম্পন্ন হবে। যার কোম্পানির যাচাই-বাছাই আগে হয়ে যাবে, সেই কোম্পানি ওই সময় থেকেই সিম বিক্রি করতে পারবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার ও বিটিআরসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার ইমদাদুল বারী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ