শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কেরালার ১৭ মসজিদে আজান দেয়া যাবে একবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিল্লিতে একটি মসজিদ গুড়িয়ে দেয়ার পর এবার ভারতের কেরালা রাজ্যের ১৭টি মসজিদে আজান দেয়া যাবে।

সম্প্রতি এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে। কেরালার মল্লাপুরমের জেলার ভাজাক্কাড় এলাকার ওইসব মসজিদে এখন থেকে শুধু একটি আজান দেয়া হবে।

ওই এলাকার সবথেকে বড় মসজিদ বালিয়া জুমা মসজিদ থেকেই একটি মাত্র আজান দেয়া হবে। চুক্তি অনুযায়ী গত রবিবার থেকে লাউডস্পিকারের ব্যবহারও বন্ধ করে দিয়েছে ওই ১৭টি মসজিদ। মসজিদে অনুষ্ঠিত মুসলিমদের অন্য যে কোন উৎসবেও লাউডস্পিকার ব্যবহার করা হবে না।

স্থানীয় কাউন্সিল মহলের প্রেসিডেন্ট টি.পি.আবদুল আজিজ দাবি করেন, মসজিদ থেকে লাউডস্পিকার ব্যবহারের ফলে বিভিন্ন স্কুল, ব্যবসায়ী, এমনকি একাধিক সংগঠনের তরফে জনসভা করার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছিল। তাই সবদিক ভেবেই লাউডস্পিকার ব্যবহার বন্ধ করা উচিত বলে মনে হয়েছে।

এলাকার প্রতিটি মসজিদ থেকেই একযোগে আজানের সময়সীমা স্থির করা নিয়ে পাঁচ সদস্যের একটি প্যানেলও গঠন করা হয়েছে। শিগগির ওই প্যানেলের সদস্যরা মুসলিম লীগ প্রধান হায়দার আলি সিহাব থাঙ্গাল এবং মুসলিম গ্রুপের সদস্যের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেখানেই সর্বসম্মতভাবে আজানের সময় ঠিক করা হবে।

লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করার জন্য ২০১৫ সালেই স্থানীয় সব মসজিদ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন মুসলিম লীগ প্রধান হায়দার আলি সিহাব থাঙ্গাল। মসজিদ থেকে লাউডস্পিকার ব্যবহারের ফলে শিক্ষার্থীসহ অন্যদের অনেক অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে চিঠি লিখে সেসময় জানিয়েছিলেন থাঙ্গাল।

দিল্লিতে গুড়িয়ে দেয়া হলো মসজিদ, আতঙ্কে ঘর ছাড়ছে মুসলমান  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ