শাহনূর শাহীন: দুবাই মাতানো বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে সেলফি তোলার জন্য আরব তরুণ যুবকদের মাঝে যেন প্রতিযোগিতাই হয়ে গেল।
গতকাল বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত ২১ তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশি হাফেজ তরিকুল। এর আগে গ্রুপ পর্বের প্রতিযোগিতার সময়েই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। সুললিত কুরআন তেলাওয়াতে মুগ্ধ করেন সবাইকে।
সেই আগ্রহ থেকেই একটি সেলফির জন্য ব্যস্ত দেখা যায় আরব তরুণদের।
[caption id="" align="alignnone" width="604"]
প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রবেশপত্র[/caption]
দুবাইয়ের আল মামজারে দুবাই কালচারাল ও সায়েন্টিফিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেনর দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমাদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
[caption id="" align="alignnone" width="604"]
হাফেজ তরিকুলকে ঘিরে ধরে ছবি তোলায় ব্যাস্ত আরব তরুণরা[/caption]
প্রতিযোগিতায় ১০৩টি দেশের প্রতিযোগিকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ তরিকুল। পুরস্কার ঘোষণার পর হাফেজ তরিকুলের সাথে সেলফি তোলার জন্য আরব তরুণ ও যুবকদের মাঝে ভীষণ আগ্রহ ও উদ্দিপনা লক্ষ্য করা যায়। রীতিমত প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কার আগে বিশ্বজয়ী হাফেজ তরিকুলে সঙ্গে সেলফি তুলে নিজেকে ধন্য করবে।
[caption id="" align="alignnone" width="604"]
সেলফি তোলায় ব্যস্ত দুই আরব তরুণ[/caption]
১৩ বছর বয়সী তরিকুল শুধুমাত্র তেলাওয়াত প্রতিযোগিতায়ই প্রথম হননি। ‘সুরেলা কণ্ঠ’ ক্যাটাগরিতেও চতুর্থ হয়েছেন।
বিজয়ী হিসেবে তরিকুল পেয়েছে প্রায় আড়াই লাখ দিরহাম অর্থ পুরস্কার। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগিতাতে তরিকুল শ্রেষ্ঠ হয়ে দুবাইতে গিয়েছিল। দুবাই অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০৩ জন প্রতিযোগীর মধ্যে আমেরিকান প্রতিযোগি হুজাইফাহ সিদ্দিকীকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে তরিকুল।