সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তওবা কবুলের জন্য প্রয়োজনীয় ৬টি পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তওবা করা ছয়টি ধাপ রয়েছে, যারা ঐ ধাপগুলোকে সঠিকভাবে পার হতে পারে তারাই কেবল প্রকৃত তওবাকারী হিসাবে বিবেচিত হবে।

১। পূর্বের গোনাহের জন্য অনুতাপ: মানুষ যখন তার পূর্বের গোনাহের জন্য অনুতপ্ত হবে এবং তাকে ভিতর থেকে যন্ত্রণা দিবে যে, কেন আমি এই অন্যায় করেছি সেটাই হচ্ছে তওবার প্রথম ধাপ।

২। আগামীতে আর কোন গোনাহ করবে না সেই সঙ্কল্প করা: মানুষকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, আর কখনোই গোনাহ করব না। এবং আগামীতে কিভাবে ভালভাবে চলা যায় সেই পরিকল্পনা হাতে নেয়া।

৩। অন্যদের প্রতি যে অন্যায় হয়ে গেছে তার ক্ষতিপূরণ দেয়া: যদি অন্যের গীবত করা হয়ে থাকে, কাউকে ফাকি দিয়ে থাকে, কারও উপর জুলুম করে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে গেয় ক্ষমা চেয়ে নিতে হবে।

৪। আল্লাহর নির্দেশের প্রতি যে অবাধ্যতা করেছে তার ক্ষতিপূরণ দেয়া: নামাজ, রোজা, যাকাত, ইত্যাদি পরিত্যাগ করলে তার কাজা পালন করা।

৫। অন্যায় এবং হারামের মাধ্যমে শরীরে যে চর্বি জমেছে তা পানি করতে হবে: মানুষ যখন অন্যের জিনিস ফাকি দেয় এবং হারাম খাদ্য খায়, তখন তার শরীরে হারাম রক্ত, মাংস এবং চর্বি জন্মায়। ভাল কাজ করার মাধ্যমে সেগুলোকে পানি করে ফেলতে হবে।

৬। গোনাহ করার মাধ্যমে যে আনন্দ পেয়েছে বেশী বেশী ইবাদত করার মাধ্যমে সেই অবৈধ আনন্দকে শান্তি দিতে হবে। শাবিস্তান

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ