শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উমরার জন্য সৌদি গেলেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র উমরা পালনের উদ্যেশ্যে আজ ঢাকা ত্যাগ করলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

আজ শনিবার সন্ধ্যার এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। উমরায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মারকাজুত তাহফিজের আরেক উস্তাদ হাফেজ রহমতুল্লাহ।

বিমানবন্দর ত্যাগের আগে হাফেজ নেছার আহমদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ তরিকুল ইসলাম সদ্য দুবাই থেকে বিশ্বজয় করে আসায় শুকরিয়া আদায় করতেই এ সফর।

উমরা শেষ করে সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ জুন দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করে ১৩ বছর বয়সী তার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম।

হাফেজ তরিকুলকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ