সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এরশাদ ও বি চৌধুরীকে ইসলামের জন্য কাজের অঙ্গীকার করালেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ঢাকার অভিজাত এলাকা গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়িয়েছেন প্রখ্যাত আলেমে দীন জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান। মসজিদটিতে অন্যান্য ঈদগাহ’র মতোই আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়েন আওয়ার ইসলামের প্রতিবেদক আবদুল্লাহ মাহমুদ। তিনি জানান, আল্লামা মাহমুদুল হাসানের পেছনে ঈদের নামাজ আদায় করেছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তিনি জানান, নামাজ শেষে আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী। সাক্ষাতের শুরুতেই আল্লামা মাহমুদুল হাসান দুই নেতাকে প্রথমেই কোলাকুলি করতে বলেন এবং ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করতে বলেন। কথা অনুযায়ী দুজনই কোলাকুলির পর ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

সকাল সাড়ে আটটায় আজাদ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে আল্লামা মাহমুদুল হাসান মুসলিমদের উদ্দেশ্যে হেদায়েতের পেশ বয়ান করেন এবং নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মুনাজাত করেন।

ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ