সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফজিলতে পাশ না করলে এবার থেকে দাওরা পরীক্ষা দেয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু :  সম্প্রতি কওমি শিক্ষা সনদের মান দিয়েছে বাংলাদেশ সরকার। কওমি মাদরাসার নিয়মতান্ত্রিক লেখাপড়ার সর্বোচ্চ স্তর তাকমিল (দাওরা) কে মাস্টার্সের মান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বীকৃতি প্রদানের পর বিভিন্ন মহল কওমি শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনার মান নিয়ে নানা প্রশ্ন তুলেছে।

আর সেসব প্রশ্নের উর্ধ্বে এসে কওমি শিক্ষা সনদের মান নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কওমি মাদরাসা কেন্দ্রিক বোর্ডগুলোর সমন্বিত কর্তৃপক্ষ আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ। কওমি শিক্ষার মান নিশ্চিত করতে তারা বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যেই নিয়ে ফেলেছে এবং তা ক্রমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

গৃহিত পরিকল্পনার অন্যতম হলো, আগামী বছর হাইয়াতুল উলয়ার অধীনে তাকমিলে রেজিস্ট্রেশন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই নিবন্ধিত ছয় বোর্ডের কোনো একটি থেকে উত্তীর্ণ হতে হবে। নতুবা তার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না।

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

হলি আর্টিজানের ১ বছর; জঙ্গি হামলার বিরুদ্ধে সারাবছর সোচ্চার আলেমরা

আজ এক টেলিফোন আলাপে আওয়ার ইসলামকে এ পরিকল্পনার ‍কথা জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালক আল্লামা জোবায়ের আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘সরকার আমাদের শিক্ষা পরিক্রমার সর্বোচ্চ স্তরকে জাতীয় শিক্ষা কারিকুলামের সর্বোচ্চ স্তর মাস্টার্সের মান দিয়েছে। আমরা এ মান নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। এর অন্যতম হলো, আগামী বছর হাইয়াতুল উলয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হলে অবশ্যই ছয় বোর্ডের একটি থেকে পাশ করে আসতে হবে। বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ছাড়া রেজিস্ট্রশন করা হবে না। এভাবে ক্রমন্বয়ে আমরা পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ