শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদক সেবনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ২৬জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ২৬ জনকে আটক করা হয়।

জানা যায়, বিভন্ন অপরাধ কর্মকান্ড রুখতে সন্ধার পর সোহরাওয়ারদী উদ্যানে অবস্থানের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আটকৃতরা ভিতরে অবস্থান করে। জানতে পেরে রাত ১১টায় পুলিশ সেখানে অভিযান চালায়। এতে ডাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ২৬জন মাদকসেবী আটক হয়।

আটকদের মধ্যে পুলিশ সাতজনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ঢাবির সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজন সরকার, আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আরিফুল ইসলাম ও নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্র ফয়সাল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রাব্বি, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি ভূঁইয়া।

আটক অন্যদের সবাই অছাত্র বলে জানিয়েছে শাহবাগ থানার একটি সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে নিষেধাজ্ঞা থাকলেও ওই ২৬ জন সেখানে প্রবেশ করে মাদক সেবন করছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ