শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৮ আগস্ট থেকে শুরু হবে ফাযিল পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ সেশনের ফাজিল (ডিগ্রি) দ্বিতীয় বর্ষ  এবং ২০১৩-১৪ সেশনের তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবং একই সাথে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ জানান, দেশের ২৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবে এক হাজার ২৭৭ মাদরাসার দ্বিতীয়,  তৃতীয় ও অনিয়মিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৫-১৬ সেশন থেকে ফাযিল এবং কামিলের যাবতীয় শিক্ষা কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ সেশনের ফাযিল পরীক্ষাও একই তারিখে শুরু হবে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ২টায় শেষ হবে। পরীক্ষার প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট www.iuac.bd ও www.iau.edu.bd থেকে জানা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ