সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলোকিত ও আদর্শিক মানুষ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই: খলিলুর রহমান হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান বিন মুজাহির: বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী বলেছেন-ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। ইলমে নববীর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রাব্বুল আলামিন।

কাজেই ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমেই আলোকিত ও আদর্শিক মানুষ তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই।

কারণ ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কাজেই ইসলামি শিক্ষাকে সর্বস্তরে চালু করা এবং এ শিক্ষা দেয়া প্রত্যেকের দায়িত্ব। তিনি ইলমে দীনের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দীনি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহবান জানান।

বরুণা মাদরাসার নতুন শিক্সাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরুণার পীর শায়খ খলিলুর রহমান হামিদী এসব কথা বলেন।

আজ বুধবার জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার ২০১৭ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিসসহ (মাস্টার্স) বিভিন্ন বিভাগের আনুষ্ঠানিকভাবে সবক উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক সবক উদ্বোধন করেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে শায়খ খলিলুর রহমান হামিদী।

জামিয়ার সহকারী শিক্ষাসচিব মাওলানা হাফিজ শফিউল আলমের পরিচালনায় সবক উদ্বোধনী অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত করেন, শায়খুল হাদিস আল্লামা নসীব আলী কানাইঘাটি, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসুরি, শিক্ষাসচিব মাওলানা রশিদ হামিদী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা কারি হিলাল আহমদ, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা ইমদাদুল্লাহ খান, মাওলানা শামসুল হক, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সাইফুর রহমানসহ জামিয়ার সকল বিভাগের শিক্ষকবৃন্দ।

ইফতা, আদব, হিফজ বিভাগ, নুরানী,  দাওরায়ে হাদিস (এমএ) ক্লাসসসহ  মহিলা শাখার প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রীদেরকে কুরআন মাজিদ ও বোখারি শরীফের সবক প্রদান করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ