শাহনূর শাহীন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে দলটি সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। সেই লক্ষে পুরোদমে চলছে প্রার্থী বাছাই কার্যক্রম।
ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায়, তিনটি ধাপে চলছে দলীয় প্রার্থী বাছাইয়ের কার্যক্রম। আগামী নির্বাচনে জোরালো অবস্থান জানান দেয়ার জন্য খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে দলটি।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দলের পাশাপাশি পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচন বর্জন করে। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে সরব ছিল দলটি।
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলান ইউনুস আহমাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী নির্বাচনকে সামনে নিয়ে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। সারাদেশে প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে।
ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশের প্রায় ৮০ ভাগ আসনের প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের তিনশো সংসদীয় আসনকে আমরা তিনটি ক্যাটগরিতে ভাগ করে আলাদা আলাদা টার্গেট নিয়ে মাঠে নেমেছি। এরমধ্যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসনগুলোকে ‘এ’ প্রতিযোগিতামূলক আসনকে ‘বি’ এবং বাকিগুলোকে ‘সি’ ক্যাটাগরিতে ফেলে আমরা প্রার্থী বাছাইয়ের কাজ করছি।
অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমরা তিনটি প্রক্রিয়া অনুসরণ করছি। প্রথমত স্থানীয়ভাবে প্রতিটি আসনের বিপরীতে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন ও মুজাহিদ কমিটির কাছ থেকে তিনজন প্রার্থীর নাম নিচ্ছি।
এরপর কেন্দ্রীয় কমিটি বিভিন্নভাবে তাদের ব্যাপারে সার্বিক খোঁজখবর নিচ্ছে। এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রভাব, অর্থনৈতিক ও পারিবারিক অবস্থা, সাংগঠনিক দায়িত্ব ও দক্ষতা বিবেচনা করা হচ্ছে।
প্রার্থীর আত্মীয়-স্à