বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লিটলম্যাগ প্রয়াস-এর সাহিত্য সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: লিটল ম্যাগ প্রয়াস-এর উদ্যোগে অাজ ১৪ জুলাই ২০১৭ শুক্রবার সকাল ৮টায়  রাজধানীর মিরপুর-১১ মাদরাসা বায়তুল মা'মুর কমপ্লেক্সে অনুষ্ঠিত হল ‘প্রয়াস ১ম সাহিত্য সভা’। সাহিত্যসভায় ঢাকার মিরপুর অঞ্চলের বিভিন্ন মাদরাসার সাহিত্যানুরাগী ছাত্ররা অংশ গ্রহণ করেন।

প্রয়াস সম্পাদক হাসান অাল মাহমুদের সঞ্চালনায় পবিত্র কুরঅান তিলাওয়াত ও হামদ-না'তের পর স্বরচিত লেখা পাঠে অংশ গ্রহণ করেন হেদায়েতুল্লাহ হাবিব, অাব্দুস সামাদ, হাসান অামীন, মাহদী হাসান মারূফ, নাহিদ হাসান, মুহসিন অাহমাদ, মাহফুজুর রহমান, মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম প্রমুখ।

লেখা পাঠ শেষে পঠিত লেখাগুলোর উপর অালোচনা করার সময় প্রয়াস সম্পাদক হাসান অাল মাহমুদ বলেন, ফেসবুক প্রযুক্তির কল্যাণে লেখালেখি, যোগাযোগ ইজি হয়েছে ঠিকই, কিন্তু ঘরোয়া ও গঠনমূলক সাহিত্য সভা কমে যাওয়ায় নবীণদের মধ্য থেকে শক্তিশালী লেখক অাজকাল তৈরী হচ্ছে না। ফেসবুকে লেখা পোস্ট করে লাইক, কমেন্টের বাহবা পেয়ে অনেক মেধাবী নবীন সাহিত্যের সত্যিকার পাথেয় পাচ্ছে না।

তিনি আরো বলেন, অনেক উদ্যমী ও মেধাবী তরুণ লেখকগণ হারাতে বসেছে ঘরোয়া সাহিত্য সভা। নবীণ ও তরুণদের সমন্নয়ে প্রবীণদের সাথে নিয়ে প্রিয় পত্রিকা মাসিক প্রয়াস উদ্যোগে সাপ্তাহিক নিয়মিত সাহিত্য সভা ও বিভিন্ন অায়োজনের মধ্য দিয়ে লেখক সৃষ্টি, লেখার গঠনমূলক অালোচনা ও তরুণ লেখকদের মেলবন্ধনে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতেই কাজ করে যাবে প্রতিনিয়ত।

হাসান আল মাহমুদ সম্পাদিত প্রয়াস ঈদসংখ্যা বাজারে

এসময়  তিনি নবীণ ও তরুণদের,  প্রতি শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১১ মাদরাসা বায়তুল মা'মুর কমপ্লেক্সের ২য় তলায় প্রয়াস এর সাপ্তাহিক সাহিত্য সভায় অংশ গ্রহণ করার জন্য অাহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ