সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

উলামায়ে ইসলাম : পাঁচটি অঙ্গন এখন সামনে; আল্লামা রফী উছমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি রফী উসমানী
প্রেসিডেন্ট দারুল উলুম করাচি, পাকিস্তান

পঞ্চদশ শতাব্দী শেষ হতে না হতেই মুসলমানদের হাত থেকে উন্দুলুস হারিয়ে যায়। উন্দুলুসে প্রায় এক হাজার বছর মুসলমানরা বড় দাপটের সঙ্গে শাসন চালিয়েছেন। তারা তো সেখানে কেবল শাসনই চালাননি, বরং উলূমে ইসলাম, জাগতিক জ্ঞান-বিজ্ঞান ও নানাবিধ শাস্ত্রেও দুনিয়ার নেতা বনে গিয়েছিলেন।

আজব ব্যাপার হল, যেদিন থেকে মুসলমানদের রাজনৈতিক পতন শুরু হয় ইউরোপে উন্নতির উর্ধ্বগমনের সূচনাও ঘটে সেদিন থেকেই। উন্দুলুসে পতনের ধারা বেয়ে গোটা দুনিয়ায় মুসলমানরা পতনের দিকে ধাবিত হতে থাকে। আর এর পর-পরই উন্নয়নের নানা চিহ্ন প্রকাশ হতে থাকে ইউরোপে। এর আগের ইউরোপ তো ছিল মূর্খতার কালো অন্ধকার আর নিকষ আঁধারে ডুবন্ত।

উন্দুলুস পতনের প্রায় ১০০ বছর পরই ইউরোপ একটি বড় মাপের জাগতিক সাফল্য অর্জন করে। একদিকে তারা আমেরিকা আবিষ্কার করে, অপরদিকে ভাস্কো ডি গামা সন্ধান পেয়ে যায় হিন্দুস্তানের নৌ-পথ। কিছু কিছু ঘটনা দেখতে ছোট মনে হয়। কিন্তু সেগুলোর প্রভাব চলতে থাকে কয়েক শতাব্দি পর্যন্ত। দৃশ্যত এ দুটি ঘটনাও ছিল ছোট। কিন্তু ছোট্ট এ ঘটনা দুটিই পুরো দুনিয়ার ইতিহাস ও ভূগোলটাকে বদলে দিয়েছে। বিভিন্ন জাতির মাঝে নিয়ে এসেছে পরিবর্তন ও বিপ্লব। ইউরোপে শিল্প-উন্নয়নের  সূচনা হয়। নতুন বিজ্ঞান ও নতুন প্রযুক্তি গতি লাভ করে।

অথচ এর বড় অংশই অস্তিত্বে এসেছে উলামায়ে উন্দুলুসের কর্মপ্রয়াস ও কর্মফলের ‘খোসাবাছাই’ প্রক্রিয়ায়। উলামায়ে উন্দুলুসের সেসব গ্রন্থ আমাদের হাতে কমই এসেছে। ইউরোপ সে সব কাজে লাগিয়েছে। এর পরই ইউরোপের চিন্তাজগতে এসেছে দ্রুত গতিশীল নানা পরিবর্তন।

পরিবর্তন এসেছে অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে। গতিময় নানা পরিবর্তন এসেছে তাদের রাজনৈতিক অঙ্গনেও। বৃটেনে এসেছে শিল্পবিপ্লব-সে বিপ্লব সঙ্গে নিয়ে এসেছে আরও অগণিত প্রসঙ্গ ও বিষয়। অষ্টাদশ শতকের শেষদিকে ফরাসী বিপ্লব এনেছে সুদূর প্রসারী আরও কিছু পরিবর্তন। বৃটেনের শিল্পবিপ্লব আর ফ্রান্সের রাজনৈতিক বিপ্লব-এ দুটি ছিল এমনই অভিঘাত যা গোটা পৃথিবীরই জীবনের ধারা বদলে দিয়েছে।

আমরা মুসলমান। বিশেষভাবে ইলমে দ্বীনের সঙ্গে যুক্ত। এ কারণেই এখন যে যুগটি আমরা অতিক্রম করছি, আমাদের সামনে এ পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, দ্বীনী ঐতিহ্য, আকায়েদ ও ইসলামী ফিকহের ময়দানে সেসব প্রসঙ্গের সমাধান ও উত্তর সন্ধান করা, এই বিপ্লবগুলো যেসব প্রসà