সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তিন মহীয়সীর ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিয় শৈশব
ফাতেমা আক্তার সিক্তু

শৈশব ফেরে না তো
মৃদু মৃদু পায়ে
হেঁটে যায় শুধু যায়
লিখে যায় গায়ে ।

চামড়ার ভাঁজে ভাঁজে
এঁকে বলিরেখা
শৈশব বলে যায়
হয়েছিলো দেখা।

মধুময় স্মৃতি হায়
হৃদয়ের দাগে
শেষ বেলা থেকে থেকে
তাই শুধু জাগে।

হয় না তো ঘরে আর
হই-চই রব
চলে গেছে কবে সেই
মধু শৈশব।

এ বুকের গভীরে সে
ব্যথা অনুভব
ফিরবে না কখনো যে
প্রিয় শৈশব।

ভালোবাসার ঋণ
রওনক নূর

তোমায় ভালোবাসতে গিয়ে
বেশ হয়েছে ঋণ
ঋণের বোঝা মাথায় নিয়েই
হয়েছি প্রেমহীন।

ভালোবাসার অর্থ খুঁজেই
বাড়লো মনের জ্বালা
প্রেমের খাদে ক্ষত হলো
সৃষ্টি করে নালা।

ঋণ করেছি আশার দামে
তোমার ঠোটের হাসি
পেয়েছি তাই আবেগ ছুঁয়ে
হয়েছি প্রেমদাসী।

প্রেম ছুয়েছি প্রেমের দামে
গড়তে স্বপ্নঘর
ঘর দিয়েছে ভিষণ জ্বালা
ঘর যে আমার পর।

তোমায় ভালোবাসতে গিয়ে
নিরাশ আমার দিন
রাত্রি শেষে পেলাম শুধু
বিরাট সুদের ঋণ।

ক্ষমা
রুবাইয়া জান্নাত

তোমাকে কেউ কষ্ট দিলে
করবে তাকে ক্ষমা
তোমার দেয়া কষ্ট রবে
তারই খাতায় জমা।

শেষ বিচারের দিনে যখন
আমরা উঠব সবে
আজকের এই ক্ষমার 'জাযা’
সেদিন তুমি পাবে।

তোমার পাপের বোঝা গুলো
নিতেই হবে তার
বোঝার ভারে সেদিন সে অার
পাবে নাকো পার।

ফিলিস্তিন নিয়ে মুহিব খানের ছড়া; লজ্জিত হও!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ