বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এ খাবারগুলো একসঙ্গে খাওয়া উচিত নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদ নূর সুমন : কিছু খাবার আছে যেগুলো একসঙ্গে খেলে দেহে নানা ধরনের রোগ-বালাই সৃষ্টি হতে পারে। এমনকি কোন অঘটনও ঘটতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার একসঙ্গে খেলে আপনার মারাত্মক সব স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

তরমুজ এবং পানি : তরমুজের ৯০-৯৫%-ই পানি। ফলে তরমুজ খাওয়ার পর আবার পানি খেলে দেহের পাঁচক রসের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে।

চা এবং দই : চা এবং দই দুটোই এসিড-প্রবণ। ফলে এই দুটো এক সঙ্গে খেলে দেহের আভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়ে হজমপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

দুধ এবং কলা : এই দুটি খাবারের একসঙ্গে খেলে তা হজমপ্রক্রিয়ার ওপর ভারি চাপ ফেলে। ফলে এ দুটো খাবার একসঙ্গে না খাওয়াই ভালো।

দই এবং ফল : যখন অম্ল স্বাদযুক্ত খাবার দইয়ের সঙ্গে খাওয়া হয় তখন তারা এসিড তৈরি করে দেহের পরিপাকতন্ত্রকে বাধাগ্রস্ত করে।

মাংস ও দুধ : বেশ কিছুসংখ্যক প্রাচীন গোত্রের মধ্যে বিশ্বাস প্রচলিত ছিল যে, মায়ের দুধে কোনো বাচ্চাকে রান্না করা ক্ষমতার অযোগ্য পাপ। আর এই কিংবদন্তি থেকেই হয়তো এই বিশ্বাস জন্মায় যে মাংস এবং দুধ একসঙ্গে খাওয়া যায় না।

লেবু এবং দুধ : দুধে লেবু যুক্ত করা হলে তা জমে যায়। একই ঘটনা ঘটে পাকস্থলির ভেতরেও। যদিও সাধারণত বিশ্বাস প্রচলিত আছে যে, পাকস্থলিতে থাকা পাঁচক রস লেবুর চেয়েও বেশি অ্যাসিডযুক্ত। কিন্তু লেবু এবং দুধের মিশ্রণকে বিষাক্ত মনে করা হয়।

দুগ্ধজাত পণ্যের সঙ্গে অ্যান্টিবায়োটিক : বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান শোষণে বাধা দেয়। ফলে খাবার খাওয়ার বেশ কিছুটা সময় পর গিয়ে সেসব ওষুধ খাওয়া উচিত।

বায়বীয় পানীয়ের মঙ্গে মেনথল : কোলার সঙ্গে মিন্ট মেশালে রাসায়নিক বিক্রিয়া হয়। আর এ কারণেই বিশ্বাস প্রচলিত আছে যে এই দুটি মেশালে সায়ানাইড তৈরি হয়। এ বিশ্বাস হয়তো পুরোপুরি সত্য নয়। তবুও ঝুঁকি না নেওয়াই ভালো।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ