সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আলেমদের ‘মাওলানা' বলে ডাকা কি শিরক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল কাদির মাসুম

'মাওলানা' শব্দটি 'মাওলা' ও ‘না' দুই আরবি শব্দের সমাস। 'না' অর্থ আমরা বা আমাদের। আর 'মাওলা' শব্দের প্রায় ৩০ টি অর্থ রয়েছে। যেমন: প্রভু,বন্ধু, সাহায্যকারী, মনিব, দাস, চাচাতো ভাই, প্রতিনিধি, অভিভাবক, নিকটবর্তী, আত্মীয়, নেতা, গুরু, প্রতিপালক, সর্দার,  প্রেমিক, প্রতিবেশী, আনুগত্য, প্রার্থনা, নিরবতা, ইবাদত ও দন্ডায়মান ইত্যাদি।

(সূত্র:-ইমাম ইবনুল কায়্যিমকৃত 'বাদায়িউল ফাওয়ায়িদ' ৪/৯৭৮, হযরত থানভীকৃত 'ফাতাওয়ায়ে আশরাফিয়া' পৃঃ ৭০, বাবুল ফিকহ, ফতওয়া নং-৩১, হযরত লাখনভীকৃত 'উমদাতুর রিআয়াহ' ২/৩২৮, লিছানুল আরব ৮/৪৫২,ছিহাহ পৃঃ৮২০,কামুস ২/ ৬২৩, আলমিসবাহুলমুনীর পৃঃ৫৯১, মাকায়িছুল্লুগাহ ২/৫৪৯)

কুরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে 'মাওলা' শব্দটি ব্যবহার হয়েছে। আমাদের কিছু সংখ্যক লামাযহাবী ভাইয়েরা সঠিক অনুসন্ধান না করে বাহ্যিক দৃষ্টিতে বলে ফেলেন 'মাওলানা' শব্দটি আল্লাহর সাথে সুনির্দিষ্ট। যেমন কুরআনে এসেছে- ‘আনতা মাওলানা ফানছুরনা’ (সুরা বাকারাঃ২৮৬)। এই আয়াতে 'মাওলানা' বলে আল্লাহকে সম্বোধন করা হয়েছে। বুঝা গেল এটি আল্লাহর বিশেষ্য। সুতরাং কোন মানুষকে 'মাওলানা' বলে সম্বোধন বা বিশেষিত করা জায়েয নয়; বরং শিরক।

আমাদের ভাইদের এ বক্তব্যটি ঠিক নয়। কেননা আল্লাহর ক্ষেত্রে 'মাওলানা' শব্দকে যে অর্থে ব্যবহার করা হয়েছে আলেমদের ক্ষেত্রে সে অর্থে ব্যবহার করা হয়নি। আল্লাহর ক্ষেত্রে 'মাওলানা' অর্থ হল আমাদের প্রভু আর আলেমদের ক্ষেত্রে তার অর্থ হচ্ছে আমাদের (ধর্মীয়) অভিভাবক।

(সূত্র:-কিতাবুল ফাতাওয়া ১/২২৮, কিতাবুল ইলম, ফতওয়া নং-১৫৩, আপকে মাসায়েল আওর উনকা হল ২/৬৩৮ মুতাফাররিক মাসায়েল)

ধরুন 'ভালোবাসা' শব্দটি। আপনি বললেন- 'আমি আমার বোনকে ভালোবাসি' এবং বললেন- 'আমি আমার স্ত্রীকেও ভালোবাসি।' বলুনতো, স্ত্রীর ভালোবাসা ও বোনের ভালোবাসা উভয়টার মর্ম কি এক? কখোনো না। উভয়টার মর্ম ও অর্থের মাঝে আকাশ-পাতাল তফাৎ। স্ত্রীর প্রতি ভালোবাসা জৈবিকপ্রসূত আর বোনের প্রতি ভালোবাসা রক্তের বন্ধনের আকর্ষণপ্রসূত। তো 'ভালোবাসা' শব্দটা যেভাবে দুই ক্ষেত্রে দুই অর্থে দুই মর্মে, অনুরুপভাবে 'মাওলানা' শব্দটাও দুই ক্ষেত্রে দুই অর্থে ভিন্ন ভিন্ন মর্মে।

মোটকথা আলেমদের ক্ষেত্রে 'মাওলানা' শব্দের অর্থ হচ্ছে 'আমাদের ধর্মীয় নেতা বা অভিভাবক।' আল্লাহর ক্ষেত্রে অর্থ হচ্ছে 'আমাদের প্রভু বা মালিক'।

যদি শুধু শবà