শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাবু স্কুলেই ভবিষ্যৎ গড়ছে আফগান শিশুরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দীর্ঘ যুদ্ধ ও সংঘাতের ফলে আফগানিস্তানের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো এখন ভেঙ্গে পড়েছে। যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আফগান শিশুরা। একটি প্রজন্ম পঙ্গু হয়ে যাচ্ছে সেখানে। শিশুরা পাচ্ছে না প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও বিনোদন। জীবনের মৌলিক চাহিদাগুলো থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত।

কিন্তু এসবের ভেতরেই আসার আলো জ্বেলে যাচ্ছে একদল আলোকিত মানুষ। তারা পাহাড়ের চূড়ায় চূড়ায় গড়ে ‍তুলছেন তাবু স্কুল। এসব স্কুলে আফগান শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করছেন।

এসব স্কুলে নেই পর্যাপ্ত বই-পত্র, চেয়ার-টেবিল কিংবা ডেস্ক। একটি বই ভাগ করে পড়ছে কয়েকজন শিশু। কোথাও কোথাও নেই ব্লাকবোর্ড পর্যন্ত। তবুও থেমে নেই স্বপ্নের সারথীগণ। অভাব, যুদ্ধ ও প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে তারা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন আগামী প্রজন্মকে।

এমনই এক স্কুলের শিক্ষক আন্না মুহাম্মদ আলা নজর বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহ আমাদের শিশুদের কিছু শেখানোর সুযোগ হচ্ছে। কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই এবং উন্নতির কোনো আশাও করা যাচ্ছে না।

আমেরিকায় মসজিদে বোমা নিক্ষেপ

তিনি আরও বলেন, আমরা শিশু স্বপ্ন দেখাতে চাই। কিন্তু তারা বাস্তবতা জানে এবং জীবনের প্রতি হতাশ। এসব তাবু স্কুল নতুন প্রজন্মের বুকে আশার আলো জ্বালাচ্ছে ধীরে ধীরে। তারা আরও লেখাপড়া করতে চায়। আমরা তাদেরকে প্রাথমিক শিক্ষাই শুধু দিয়ে থাকি।

সূত্র : রেডিও ফ্রি ইউরোপ

ভিডিও দেখুন : https://www.rferl.org/a/afghanistan-ethnic-turkmen-school/28656798.html


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ