বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সারাহাহ’র কর্মচারী মাত্র ৩ জন; ব্যবহারকারী ৩০০ মিলিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে ‘সারাহাহ’ নামক মেসেজিং অ্যাপ বাজারে ছাড়ার পর থেকেই ভার্চুয়াল জগতে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছাড়িয়ে গেছে।তবে আশ্চর্য খবর হলো  প্রতিষ্ঠানটির কর্মচারী সংখ্যা মাত্র ৩ জন।

‘সারাহাহ’ একটি আরবি শব্দ যার মানে হচ্ছে সততা। এই অ্যাপের বৈশিষ্ট্য হলো,  আপনার ফেসবুক প্রোফাইলের লিংক আছে এমন যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে , কিন্তু আপনি জানতে পারবেন না যে এ মেসেজটি কে পাঠিয়েছে।সৌদি আরবে জুলাই মাসে এ্যাপলের এ্যাপ স্টোরে তালিকার শীর্ষে ছিল এই সারাহাহ নামক এ্যাপটি।স্ন্যাপচ্যাট লোকের প্রোফাইল লিংক শেয়ার করার সুযোগ করে দেবার পর থেকেই এই সারাহাহ অ্যাপটি  অনলাইনে  ভাইরাল হয়ে যায়। এমনকি বাংলাদেশীদের মধ্যেও এই এ্যাপের ব্যবহার চোখে পড়ার মত।

এর প্রতিষ্ঠাতা ২৯ বছর বয়স্ক সৌদি ডেভোলপার জয়নাল আবদিন তওফিক। যে কিনা ১০০০ মেসেজ পেলেই খুশি হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তা এখন ৩০ কোটি ছাড়িয়ে গেছে।

যদিও এখানে কে মেসেজ পাঠাচ্ছে তার পরিচয় গোপন রাখার সুযোগ আছে, কিন্তু অনলাইনে হয়রানি, গালাগালি বা খারাপ আচরণ ঠেকানোর জন্যও তিনি কড়া প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। ব্লক করার ব্যবস্থাও আছে এখানে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ