মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পেয়ারকে নিয়ে যমুনা টিভি‘র অনুসন্ধানী প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউটিউবার আহসান হাবিব পেয়ারকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে যমুনা টিভি। ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি নামের অনুষ্ঠানটি শুক্রবার রাত ৯টার পর প্রচারিত হয়।

গত ২ আগস্ট রাজধানীর খিলগাঁও থেকে আহসান হাবিব পেয়ার (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

তার নামে পীর সেজে ‘জ্বিন তাড়ানোর’ নাম করে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ আনা হয়। এমনকি গরিব মানুষকে টাকা দেয়ার নাম করে তিনি হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা।

এতদিন প্রমাণ ছাড়া এসব কথা বলা হলেও আহসান হাবিবের ভক্তরা সেটি বিশ্বাস করেননি। তবে যমুনা টিভির এ অনুসন্ধানের পর সেই সন্দেহ আর থাকছে না তাদের কাছে।

প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সতেচন ফেসবুকাররা এটি শেয়ার করছেন। পাশাপাশি তারা এমন মানুষদের থেকে সাবধানতা অবলম্বনের জোর তাগিদও করছেন।

তাদের মতে, পেয়ার লেবাসে আলেমধারী হলেও বাস্তবে তা নয়। সে মাদরাসায়ও ঠিকমতো পড়ালেখা করেনি। বহিস্কার হয়েছে হাটহাজারী মাদরাসা থেকে। তাকে পীর বা ইসলামি বানিয়ে ইসলামের প্রতি অভিযোগ নয় বরং তার অপকর্মকে অপকর্ম হিসেবে দেখে শাস্তি দেয়া হোক। যাতে আর কেউ এ ধরনের প্রতারণা কখনো না করতে পারে।

আহসান হাবিব পেয়ারের ব্যাপারে যা জানা যাচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ