সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাদশাহ সালমানের অতিথি হলেন ১০০০ ফিলিস্তিনি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ: বাদশাহ সালমানের অতিথি হিসেবে এই বছর হজ পালন করতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্য আগমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সেক্রেটারি জেনারেল বলেন, তাদেরকে পরিবহন সুবিধা ও আবসন ব্যবস্থা দেওয়া হবে এবং খাদ্যের সরবারহ করা হবে।

তিনি আরো বলেন, বাদশাহর এ প্রচেষ্টা ফিলিস্তিনি শহীদ পরিবারের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শাহাদত বরণকারী শহীদ পরিবারের এক হাজার সদস্যদের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তাদের হজ করানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সৌদি সরকারের পক্ষ থেকে হজ পরিদর্শন প্রকল্পের মাধ্যমে  ওই ফিলিস্তিনিদের হজের যাবতীয় খরচ বহন করা হবে।

হজ পরিদর্শন প্রকল্পের মাধ্যমে সৌদি সরকার গত ৭ বছরে ১৩ হাজার ফিলিস্তিনিকে হজ করার সুযোগ দিয়েছে। হাউজিং, প্রশাসনিক, অর্থনৈতিক, মিডিয়া, সার্ভিসেস, ট্রান্সপোর্ট, হলি প্ল্যাসেস ও মদিনা কমিটি এই আটটি উপকমিটির মাধ্যমে ফিলিস্তিনের হজ যাত্রীরা হজ পালন করার সুযোহ পাবেন এ বছর।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কুলসুম নওয়াজ!

সূত্র- আরব নিউজ