সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

নিউজ ফিডে পরিবর্তন আনল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউজ ফিড আরও সহজ ও বোধগম্য করে তুলতে এবার নতুন আপডেটেড ফিচার এনেছে ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নিউজ ফিড নয়, বদল করা হয়েছে কমেন্ট বক্সের ডিজাইনও।

ফেসবুকের প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার শালি নুয়েন এবং ডিজাইন ডিরেক্টর রায়ান ফ্রেইটাস জানিয়েছেন, আমরা সব সময় চাই ফেসবুককে যত বেশি প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে তোলা যায়। কমেন্ট বক্সের মাধ্যমে কোনও পোস্টের বিষয়ে গ্রাহকেরা তাঁদের মতামত জানান। আমাদের প্রয়াস, এই কমেন্ট স্টাইলে কিছু পরিবর্তন এনে বিষয়টিকে আরও সহজ করে তোলা।

শালি জানিয়েছেন, আপডেট করা হয়েছে নিউজ ফিড অপশনকে। যেটি সবচেয়ে বেশি নজড় কাড়বে তা হল, নিউজ ফিডের উজ্জ্বল রম এবং আরও বড় ফন্টের ব্যবহার। লিঙ্ক প্রিভিউ এখন আগের থেকে অনেক বড় ফন্টের, ফলে সহজেই পড়া যাবে। আপডেট করা হয়েছে ‘লাইক’, ‘কমেন্ট’ এবং ‘শেয়ার’ অপশনকেও। নেভিগেশন এখন অনেক বেশি সহজ।

ধরুন, আপনি কোনও লিঙ্কে ক্লিক করতে চান। লিঙ্কটি ক্লিক করার আগে তার উপর মাউস নিয়ে গেলেই সেটি দেখিয়ে দেবে লিঙ্কটি ঠিক কোথায় খুলবে। পাশাপাশি, ফেসবুকে কে কী পোস্ট পড়ছেন এবং কার পোস্টে কে কী প্রতিক্রিয়া জানাচ্ছেন এবার থেকে জানা যাবে সেটিও।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ