সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

১০ হাজার ডিমের ‘জায়েন্ট’ ওমলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ডিমের ওমলেট তো বহুবার খেয়েছেন। কিন্তু ১০ হাজার ডিম দিয়ে তৈরি ওমলেট খাওয়ার কথা কখনো কি ভেবেছেন! অবাক লাগলেও সত্যি সত্যি বেলজিয়ামে এবার ১০ হাজার ডিম দিয়েই তৈরি করা হল একটি ‘জায়েন্ট’ ওমলেট।
প্রায় প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তে সব থেকে বড় পিত্জা কিংবা সব থেকে বড় কেক বানানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজকদের লক্ষ্য থাকে রেকর্ড গড়া। তবে গত ২২ বছর ধরে বেলজিয়ামের শহর মালমেডিতে অনুষ্ঠিত হয়ে আসছে ডিমের ওমলেট বানানোর উৎসব।
২২ বছরের এই ঐতিহ্য ধরে রাখতে এবারো হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার লক্ষ্য ছিল ১০ হাজার ডিম দিয়ে তৈরি করা হবে ওমলেট। দশ হাজার ডিমের ওমলেট তৈরির জন্য আয়োজকদের প্রস্তুতির কোনো কমতি ছিল না। ওমলেট বানানোর জন্য বিশাল আকারের কড়াই সংগ্রহ করা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা সব বিষয়ই দেখভাল করতে হয়েছে আয়োজকদের।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যথাসময়ে হাজির হয়ে যায় কয়েক হাজার মানুষ। প্রত্যেকের হাতেই শুধু ডিম। আর সেই ডিম দিয়ে খাওয়ার উপযোগী ওমলেট তৈরির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল বেশ কয়েকজন দক্ষ রাঁধুনীকে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ মেয়রও। অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও বেশ উপভোগ করেছেন দশ হাজার ডিম দিয়ে ওমলেট বানানোর এই মহোৎসব। খবর এপি

[video width="1280" height="720" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2017/08/10000-Egg-Omelet-Served-at-Belgium-Festival.mp4"][/video]

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ