সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আ’লীগ প্রার্থীর জন্য ভোট চাইলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য রাশেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন।

বুধবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক যুব সমাবেশ ও প্রীতি ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তিনি ভোট চান। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সেখানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাশেক রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান প্রমুখ।

সাকিব আল হাসান তার বক্তব্যে  বলেন, আপনারা আমাকে এতো ভালোবাসেন তা আমি জানতাম না। আমার জন্য দোয়া করবেন। এই অনুষ্ঠানের আয়োজন রাশেক রহমান ভালো মানুষ তার সাথে থাকবেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তাকে ভোট দিবেন। তাহলে তিনি আপনাদের অনেক উন্নয়ন করবেন।

 

আ’লীগ প্রার্থীর জন্য ভোট চাওয়া নিয়ে সমালোচনা করচেন সাকিব ভক্তরা। বুধবার ফেসবুকে বিষয়টি নিয়ে অনেককে পোস্ট দিতে দেখা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ