সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গা শিবিরের হিরো ৩ : দেলাওয়ার হোসাইন সাকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর
অতিথি লেখক; আওয়ার ইসলাম

প্রশ্ন করছিলাম- ‘যেসব রোহিঙ্গা পরিবার বাংলাদেশে আসছে, তাদের প্রত্যেকের সঙ্গেই একাধিক সন্তান রয়েছে। কারো সঙ্গে তিন বা চারজন সন্তানও রয়েছে। রোহিঙ্গাদের এই অধিক সন্তান গ্রহণের কারণ কী?’

দেলাওয়ার সাকী ভাই বিষণ্ন হেসে যে উত্তর দিলেন, সেটা শুনে আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম।

তিনি বলেছিলেন- ‘রোহিঙ্গাদের অধিক সন্তান হওয়ার বিষয়টি প্রথমদিকে আমাকেও ভাবিয়ে তুলেছিলো। রোহিঙ্গা পরিবারে এতো শিশু কেন? বরং তাদের পরিবারে তো শিশু আরও কম হওয়াটাই বাঞ্ছনীয়। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু তাদের তাড়া করে ফিরছে, যখন তখন ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পরিবারের সদস্যদের হত্যা করে বাকিদের তাড়িয়ে দিচ্ছে; এসব কারণে তো তারা চাইবে তাদের সন্তান যেন আরও কম হয়। যেন তাদের সন্তান পৃথিবীতে এসে এমন অসভ্য বর্বরতার মুখোমুখি না হয়।

বর্তমান পরিস্থিতিতে সন্তান তো তাদের অবর্ণনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তারপরও কেন তারা অধিক সন্তান গ্রহণ করছেন?

যেসব রোহিঙ্গা পরিবার বাংলাদেশে আসছে, বিশেষ করে নারীরা, সবার কোলেই একটা-দুটো শিশু এবং আমি দেখেছি, প্রত্যেকটা শিশুই দীর্ঘ পথ হেঁটে আসার কারণে অসুস্থ, নানারকম রোগ-ব্যাধিতে আক্রান্ত। অথবা এমন অনেক প্র্যাগনেন্ট নারীও রয়েছে যারা সীমান্ত পাড়ি দিতে দিতেই সন্তান প্রসব করেছেন। কেউ এখানে এসে সন্তান প্রসব করেছেন। তাদের দুর্দশা এককথায় ভাষায় প্রকাশ করার মতো নয়। সুতরাং স্বাভাবিকভাবেই আমার মনেও প্রশ্ন জাগে- কেন এতো সন্তান তাদের?’

আমি কোতূহলী হয়ে প্রশ্নের পুনরাবৃত্তি করলাম- ‘এটা তো সত্যিই, এতো নিপীড়ন-নির্যাতনের মধ্যে তাদের এতো সন্তান নেয়ার কারণ কী?’

সাকী ভাই বলতে লাগলেন- ‘বিষয়টি জানার জন্য আমি বিভিন্ন রোহিঙ্গা নারীর কাছে প্রশ্ন করেছি। তারা এমনিতেই পরপুরুষের সঙ্গে কথা কম বলেন। তাছাড়া অনেকেই নানা নির্যাতন সহ্য করে এখানে এসেছেন, মানসিকভাবে তারা বিপর্যস্ত। অবশেষে আমার উপর্যুপরি জিজ্ঞাসার কারণে এক রোহিঙ্গা নারী আমাকে যে তথ্য দিলেন, তা শুনে আমি পুরোপুরি লা-জবাব হয়ে গেলাম!

ওই নারী জানালেন, বার্মিজ সরকারের নাসাকা বাহিনী যখন তখন আমাদের গ্রামগুলোতে হামলা করে। হামলা করে লুটতরাজ চালায়,